ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়া (ডব্লিউএ) উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়ে ২ পর্যটক সুইস ও ডেনিশ নাগরিকসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) অস্ট্রেলিয়া বিমান কর্তৃপক্ষ  তথ্যটি নিশ্চিত করেছে। খবর শিনহুয়া ও রয়টার্সের। বিমানটি হালকা ‘সিপ্লেন’ ছিল। সমুদ্র থেকে উড্ডয়নে সক্ষম বিমানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল।


পশ্চিম অস্ট্রেলিয়ার প্রশাসনিক প্রধান রজার কুক ও পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার রাতে নৌপুলিশ বিমানের ধ্বংসাবশেষ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑